১১/০২/২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতায় স্থানীয়দের সাথে সমন্বয় সভা

মৌলভীবাজারে বাংলাদেশ গ্রাম আদালতকে আর সক্রিয়করণে কার্যক্রম সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় অংশীজনদের সাথে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ-বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প।
স্থানীয় সরকার এর (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোসা. শাহীনা আক্তার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এসময় তিনি বলেন সমাজের ছোট-খাট বিষয়গুলো যদি গ্রাম আদালতের মাধ্যমে সমাধান হয় তাহলে আদালতের মামলা জট কমবে, তাছাড়া গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে কার অভিযোগ থাকলে আপিল করারতো সুযোগ আছে সুতরাং সাধারণ মানুষ এই সেবা নিলে দ্রæত ন্যায় বিচারের সুযোগ পাবেন।
সভায় গ্রাম আদালতে কি ধরনের বিরোধ নিষ্পওি করা যাবে, কোন গুলো করা যাবেনা, আবেদন করার নিয়ম, কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা করা যাবে এবং গ্রাম আদালত পরিচালনার বিষয় তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ডিস্টিক্ট ম্যানেজার সওকত হাসান।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবুল খয়ের, উন্নয়ন সহায়ক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শওকত হোসেন সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: ফারুক আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাহিদুল ইসলাম, মো: মোকশেদ উল্লাহ, মো: আকিব উল্লাহ, গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীনসহ জেলা লিগ্যাল এইড ও আনসার প্রতিনিধিবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ীর পদ্মা তীরবর্তী তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

দেখুন: সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন