পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির কারণে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে ফিরেছেন লাখ লাখ মানুষ। এর ফলে চিরচেনা ব্যস্ততা ও যানজট কমে নগরী এখন অনেকটাই ফাঁকা এবং যানজটহীন সড়কগুলোতে চলাচল স্বস্তিদায়ক।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) শ্যামলী, আগারগাঁও, বিজয়সরণি, মহাখালী, তেজগাঁও, সাতরাস্তা ও জাতীয় প্রেস ক্লাবের আশপাশের সড়কগুলো ঘুরে দেখা গেছে, সাধারণ দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম। ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার উপস্থিতিও কম, ফলে সড়কে দীর্ঘ যানবাহনের সারি ও হর্নের শব্দ নেই।
বিজয়সরণি ট্রাফিক সিগনালে গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আলমগীর হোসেন বলেন, “বাড়ি ফিরতে বের হয়েছি, প্রায় ১০-১৫ মিনিট ধরে কোনো গাড়ি পাইনি।”
সিএনজিচালক লিমনও জানান, “রাস্তা ফাঁকা, যাত্রী কম। বাসের সংখ্যা সীমিত হলেও যাতায়াত দ্রুত হচ্ছে।”
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।
পড়ুন: একতা এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়বে বিকেল ৪টা ৫০ মিনিটে
আর/


