২৪/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় রাজধানীতে গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ৩৭ জনকে এবং বাকি পাঁচজনকে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় গ্রেফতারদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন