২৫/০২/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোয়া এক ঘণ্টা পর ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে

প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা করার পর রাজধানীর ইসলামবাগে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বর্তমানে তারা আগুন সম্পূর্ণ নির্বাপণের জন্য কাজ করছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর, প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। এরপর লালবাগ ফায়ার স্টেশন, হাজারীবাগ, পলাশী, এবং সিদ্দিকবাজার থেকে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএ/

দেখুন: বঙ্গবাজারের আ*গুন পুরোপুরি নিভতে লাগলো ৭৫ ঘণ্টা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন