বিজ্ঞাপন

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগে সাংবাদিকদের মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ঘোড়াঘাট শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান কবির এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিযোগ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ঘোড়াঘাট শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। সাম্প্রতিক এক ঘটনায় তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও সাংবাদিকদের অপমান করার অভিযোগ উঠেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার বানিয়াপাড়া এলাকার কবিতা রানী সাহার নামে বকেয়া পরিশোধের একটি লিগ্যাল নোটিশে ভুল তথ্য হিসেবে তার স্বামী বিকাশ সাহার নামের জায়গায় তার দেবর প্রকাশ সাহার নাম উল্লেখ করা হয়। এ বিষয় সম্পর্কে জানতে গত ১৫ মার্চ রবিবার ভুক্তভোগী প্রকাশ সাহা তার সঙ্গে থাকা সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবী সুলতান কবিরকে সাথে নিয়ে অফিসে গেলে কথাবার্তার এক পর্যায়ে সাংবাদিককে লক্ষ্য করে শাখা ব্যবস্থাপক ‘দালাল ও পাগল’ বলে অপমানজনক মন্তব্য করেন।

এ ঘটনার পরেরদিন একাধিক সাংবাদিকদের একটি দল সত্যতা যাচাই করতে গেলে অভিযুক্ত কর্মকর্তা প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে তার ছেলের পরীক্ষার ফর্ম ফিলাপের সমস্যার কারণে মাথা ঠিক ছিল বলে জানান এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পারিবারিক সমস্যার কারণে সেবাগ্রহীতার সাথে দুর্ব্যবহার করতে পারেন কিনা এমন প্রশ্নে তিনি আবারও উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে পুনরায় অসৌজন্যমূলক আচরণ করেন এমন অভিযোগও উঠে আসে। ঘটনাটির ভিডিও ফুটেজ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে সংগৃহীত কিস্তির টাকা যথাযথভাবে জমা না হয়ে আত্মসাতের ঘটনা ঘটছে। পাশাপাশি গ্রাহকদের হয়রানি ও সরকারি নথিতে ভুল তথ্য প্রদানের মাধ্যমে অনিয়ম চলছে বলে দাবি করা হয়।

এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, তদন্ত চলাকালীন সাময়িক বরখাস্ত, ব্যাংকের আর্থিক লেনদেনের অডিট এবং ভুক্তভোগীদের হয়রানি বন্ধের দাবি জানান।

মানববন্ধন শেষে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত

দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন