বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল করেছে মানবিক ও সামাজিক সংগঠন রোকেয়া ফাউন্ডেশন চট্টগ্রাম।
সোমবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার টাওয়ার মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ঠ ব্যবসায়ী হুমায়ুন রশিদ।
মোনাজাত পরিচালনা করেন গুলজার টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ মাওলানা আবুল হায়াত নকশবন্দি।
খতম ও দোয়া মাহফিল পরিচালনা করেন গুলজার টাওয়ার মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুলজার টাওয়ার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন, জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,ব্যবসায়ী নেতা নুরুল আমিন,রোকেয়া ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক তৌহিদুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন,ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য কলিম উল্লাহ, ব্যবসায়ী নেতা জাকারিয়া ইসলাম মানিক,রোকেয়া ফাউন্ডেশনের পরিচালক ইসমাইল হোসেন জুয়েল,ব্যবসায়ী নেতা এ্যাডভোকেট রিয়াদুল ইসলাম,ব্যবসায়ী মাহমুদুল করিম,রোকেয়া ফাউন্ডেশনের প্রধান কো-অর্ডিনেটর রাশেদুল ইসলাম, মোহাম্মদ রনি সহ অন্যান্যরা।
দোয়া মাহফিলে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষভাবে মোনাজাত করা হয়।
পড়ুন- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত


