কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে টুরিস্ট পুলিশ সদস্যের স্ত্রীর ওপর ধর্ষণের ঘটনায় আবুল কালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। তিনি কাহারিয়া ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহের আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে গভীর রাতে চুরি করতে গিয়ে আবুল কালাম পুলিশ সদস্যের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
পড়ুন: চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ৪
এস/


