27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৩৮) নামের এক কৃষক মারা গেছে। 

মঙ্গলবার (২৪জুন) সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেদাকচ্ছপিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষযটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ।

নিহত কৃষক রমজান আলী ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে। 

ইউপি সদস্য ছলিম উল্লাহ বলেন, সকালে নুর আহমদ ধান শুকানোর জন্য বাড়ির পাশের সড়কে বস্তাভর্তি ধান নিয়ে যায়। ধানগুলো শুকানোর জন্য ইলেকট্রিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাটি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। থানা থেকে একদল পুলিশ এসে প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ চকরিয়ায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন