১৭/০২/২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামেও শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ

সারাদেশের মতো কাল থেকে চট্টগ্রামেও শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য- স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক। বলা হচ্ছে, এখন থেকে শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।

বিজ্ঞাপন

ভূমি সেবা সপ্তাহে চট্টগ্রামবাসি একই ছাতার নিচে পাবে ভূমি সংক্রান্ত সব সেবা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল প্রাঙ্গণে ১০টি স্টল থাকবে এই উদ্দেশে।

ভূমি সেবা সপ্তাহে চট্টগ্রাম শহরের সবকটি সার্কেল এসিল্যান্ড অফিসের পক্ষ থেকে থাকছে নানান উদ্যোগ।

চট্টগ্রাম জেলাসহ এ বিভাগের ১১টি জেলার ১০৩টি উপজেলা ভূমি অফিস, সার্কেল ভূমি অফিস এবং সকল ইউনিয়ন ভূমি অফিসে পাওয়া যাবে তাৎক্ষণিক সেবা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন