১৪/০২/২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামের কাঁচাবাজারে বৃষ্টির প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি

টানা বৃষ্টির মধ্যে সরবরাহ সংকটে বন্দরনগরী চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দাম বেড়েছে। বেড়েছে মাছ, ফার্মের মুরগীর দামও। অপরিবর্তিত রয়েছে মুদিপণ্য। বাজারের এই উচ্চমূল্য দেখে ক্রেতারা হতাশ।

নগরীর কর্ণফুলি বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। ৭০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সবজি।

৭০ টাকা ৯০ টাকায় বিক্রি হচ্ছে কাঁকরোল, বরবটি, ঝিঙা, পটল, ঢেঁড়শ , বরবটি ১০০ টাকা, করলা, বেগুন কেজিত বেড়ে ১০০, কুমড়া ৩০-৪০ টাকা, পেঁপে ও লাউ ৬০ টাকা, গাজর দেশি ৮০ থেকে ১০০ টাকা। কাঁচামরিচ ১২০-১৪০ টাকা, ধনেপাতা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সামুদ্রিক মাছের সরবরাহ কম হওয়ায় মাছের দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সাগরে মাছ ধরার জন্য জেলেরা যেতে পারছেন না। এর ফলে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে।

বাজার ঘুরে দেখা গেছোে লইট্যা ১৫০ থেকে ১৮০ টাকা, পোয়া ২৫০ থেকে ৩০০ টাকা, কোরাল ৬০০ থেকে ৯০০ টাকা, রুপচান্দা ৩৫০ থেকে ৭০০ টাকা, রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাস মিলছে ২২০ থেকে ২৮০ টাকায়।

বিজ্ঞাপন



ইলিশ সাধারণ ক্রেতার নাগালের বাইরেই আছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। খুচরা বাজারে এক-দেড় কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ১৯০০ টাকা। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ১০০০ ঘেকে ১২০০ টাকা, এক কেজির কিছু কম ওজনের ইলিশ ১৫০০-১৮০০ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকায়।

ফার্মের মুরগীর দাম বেড়েছে প্রতি কেজিতে ১৫-২০ টাকায়,বাজারে বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায়।
সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকা, দেশি মুরগি ৫৮০ টাকা, সাদা লেয়ার ও লাল লেয়ার মুরগি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিম, আলু, পেঁয়াজসহ মুদিপণ্যে, গরু ছাগলের মাংস আগের দরেই বিক্রি হচ্ছে। চালের দরও আগের মতো চড়া আছে। বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রেতারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকা স্বত্বেও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। সঙ্গত কারনে উঠানামার মধ্যে আছে দ্রব্যমূল্য।

চট্টগ্রামে দ্রুব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার তদারকির উপর জোর দিতে হবে, অভিমত সংশ্লিষ্টদের।

পড়ুন: টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, ভোগান্তিতে মানুষ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন