বিজ্ঞাপন

‘চট্টগ্রামে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ’

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে চট্টগ্রামের পটিয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে তিনি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সরেজমিনে পরিদর্শন ও মনিটরিং করেন।

এ সময় পুলিশ সুপার জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা এড়াতে জেলায় প্রায় ১,৫০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সার্বক্ষণিক প্রস্তুত।

তিনি বলেন, “ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কোথাও সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন: ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন