বিজ্ঞাপন

চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি সমাবেশ আজ, উজ্জীবিত নেতাকর্মীরা

দীর্ঘ দুই দশক পর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় যোগ দেবেন নগরীর পলোগ্রাউন্ডে আয়োজিত নির্বাচনি সমাবেশে। দলের হাল ধরার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন তিনি। তার এ সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। জনসভাস্থলে থাকছে ব্যাপক নিরাপত্তা।

বিজ্ঞাপন

এদিকে, জনসভায় অংশ নিতে গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম পৌঁছেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা। বিএনপি নেতারা জানিয়েছেন, চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে রাতযাপন করবেন বিএনপির চেয়ারম্যান।

মহাসমাবেশকে ঘিরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে। আমরা রাত থেকেই সমাবেশের আশেপাশে রয়েছি। আমাদের মতো অনেকেই ছিলেন। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করবে, তেমনি জোরালো হবে নির্বাচনের প্রচারণা।

পড়ুন: জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান : বিসিবি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন