১৬/০২/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০২/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামে প্রায় সাড়ে ৬ কোটি টাকার নিষিদ্ধ পপি সিড জব্দ

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা প্রায় সাড়ে ছয় কোটি টাকার নিষিদ্ধ পপি সিড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স শাখা অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পপি সিড আটক করেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেইনারে প্রায় ২৪,৯৬০ কেজি পপি সিড আনা হয়েছিল, যা মূলত বার্ড ফুড হিসেবে ঘোষিত হয়েছিল। তবে কায়িক পরীক্ষায় ৭,২০০ কেজি বার্ড ফুডের পাশাপাশি ২৪,৯৬০ কেজি পপি সিড পাওয়া যায়। এই চালানটি পাকিস্তান থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং এবং তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট মি.এইচ. ট্রেডিংয়ের মাধ্যমে চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করা হয়। তবে কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে খালাস স্থগিত করে এবং পরবর্তীতে কায়িক পরীক্ষা চালিয়ে পপি সিডের উপস্থিতি নিশ্চিত করে।

পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক হিসেবে গণ্য এবং এটি আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে। তবে, দেশের খাদ্য ও মশলা হিসেবে কিছু ক্ষেত্রে পপি সিড ব্যবহৃত হলেও এটি মিথ্যা ঘোষণায় আমদানি করা হলে তা আইনগতভাবে নিষিদ্ধ।

এ বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কাস্টমসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আটকের এই চালানটি জনস্বার্থে এবং দেশের নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রতিবেদন অনুযায়ী, চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০,০২,৪৮২ টাকা, কিন্তু কায়িক পরীক্ষায় প্রাপ্ত বাজারমূল্য প্রায় ৬.৫০ কোটি টাকা।

এ ঘটনা প্রমাণ করে যে কাস্টমস হাউস, চট্টগ্রাম সুষ্ঠু নজরদারি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে অবৈধ ও নিষিদ্ধ পণ্যগুলির বিরুদ্ধে একাগ্রভাবে কাজ করছে।

পড়ুন: শশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন