বিজ্ঞাপন

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাত–পায়ের রগ কাটা লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত–পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শামীম মাসুদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শামীমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। দুপুরে তাঁর মুঠোফোনে একটি কল এসেছিল। এরপর তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে মুঠোফোন বাসায় রেখে গিয়েছিলেন। নিজেই আত্মহত্যা করেছেন, নাকি কেউ ডেকে নিয়ে খুন করেছেন, নাকি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন—এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। পুলিশ কাজ করছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরিবারও স্পষ্ট করে বলতে পারছে না, কীভাবে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন