১৪/০২/২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামে মৎস্যজীবী সমবায় সমিতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মৎস্যজীবী ও মৎস্য সমবায় সমিতির সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করার মহৎ উদ্দেশ্য নিয়ে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, চট্টগ্রামের যৌথ উদ্যোগে আজ এক অভূতপূর্ব ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড অডিটরিয়াম, ইকবাল রোড, পাথরঘাটা, চট্টগ্রামে।

বিজ্ঞাপন

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীম বুধবার সকালে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন এবং ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক দিক-নির্দেশিনা দেন। উক্ত ক্ল্যাম্পে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোল্লা সামছুর রহমান সাহীন, জেনারেল ম্যানেজার আশীষ কুমার বড়ুয়া,রাজশাহী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সোলেমান, বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ ইউসুফ, পটিয়া কেন্দ্রীয় সমিতির সভাপতি আজম খান, খুলনা চিংড়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান মনিজল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বাকুলিয়া থানার সভাপতি জনাব মো: আইয়ুব ছাড়াও জয়দেব বর্মণ এবং আবু সাইদ মোঃ সুজাউদ্দিন সহ অনেক সদস্য।

ল্যাবএইড কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। তারা বলছেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো মৎস্য খাত। কিন্তু এই খাতের সঙ্গে যুক্ত মানুষেরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রায়শই অবহেলিত থাকেন। ল্যাবএইড হাসপাতাল এই বাস্তবতাকে উপলব্ধি করে তাদের জন্য দেশের শ্রেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই ক্যাম্পের আয়োজন করে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, বরং সমাজের পিছিয়ে থাকা একটি অংশের প্রতি ল্যাবএইডের গভীর সংবেদনশীলতা ও দায়বদ্ধতার সুস্পষ্ট প্রতিফলন।

এই ক্যাম্পে যে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, তা ছিল চোখে পড়ার মতো। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্যানেলে ছিলেন: অধ্যাপক ডা. মো. সেতাবুর রহমান, এমবিবিএস, এমএস (সার্জারি), ডা. মো. আব্দুল মান্নান, এমবিবিএস (ডিইউ), এমডি (ক্লিনিক্যাল এবং রেডিয়েশন অনকোলজি), ডা. তৌসিফ সুবিদ, এমবিবিএস, এফসিপিএস, সিসিডি
ডা. মুহাম্মদ আশিকুর রহমান, এমবিবিএস, বিসিএস, সিসিডি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসকরা অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে প্রতিটি রোগীর শারীরিক সমস্যা শোনেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করান এবং সঠিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেন। এই ক্যাম্পে আগত মৎস্যজীবী ও তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং ওজন পরিমাপের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পেয়েছেন।

ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সমাজের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রাথমিক পর্যায়ে জটিল রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসার সুযোগ তৈরি করতে ল্যাবএইড সর্বদা বদ্ধপরিকর। বিশেষ করে যে সকল পেশার মানুষেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে ল্যাবএইড তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ বলে মনে করে। এছাড়াও, খুব শীঘ্রই ল্যাবএইড গ্রুপ এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার, বাংলাদেশ মৎস্য সমবায় সমিতির সাথে MOU সাইন করতে যাচ্ছে।

এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং নিয়মিতভাবে আয়োজন করার অঙ্গীকার করে ল্যাবএইড কর্তৃপক্ষ। এই সফল আয়োজন নিঃসন্দেহে দেশের স্বাস্থ্য খাতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সাধারণ মানুষের কাছে ল্যাবএইডের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করেছে।

পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন