32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে।

জানা গেছে, একটি মামলার কাজে রোববার তিনি চট্টগ্রাম যান। এরপর উঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায়, অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা।

বিজ্ঞাপন

এরপর খবর দেয়া হয় পুলিশকে। তিনি কীভাবে মারা গেলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থল কোতোয়ালী থানা পুলিশ ও সিআইডি পর্যবেক্ষণ করছে।

হারুন অর রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। সেনাপ্রধান ছাড়াও ছিলেন রাষ্ট্রদূত। তার মৃতদেহ সুরহতাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তাঁরা জানিয়েছেন।

পড়ুন : কুতুবদিয়ায় অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন