চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাঁদের সাত মাস বয়সী একটি সন্তান রয়েছে।
নিহতের স্বামী ওমর ফারুক জানান, আর্থিক সংকটের কারণে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন। এ নিয়ে আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সকালে তিনি বাইরে গেলে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে ভেতরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে।
পড়ুন:জ্বালানি সংকটে শিক্ষা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


