১২/০২/২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রাম-৪ ধীরগতিতে চলছে ভোটগ্রহণ, দীর্ঘ হচ্ছে ভোটারের লাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তীব্র শীত উপেক্ষা করে ভোর ছয়টা থেকে ভোটাররা লাইন দাঁড়ালেও বেলা নয়টায়ও অনেকে ভোট দিতে পারেননি। ভোটারদের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হচ্ছে ভোট ভোটগ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের।

বিজ্ঞাপন

সরেজমিনে, চট্টগ্রাম-৪ আসনের সীতাকুণ্ড পৌরসভার ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দেখা যায়, ভোর ছয়টা থেকে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি। ভোটকেন্দ্র খোলার আগেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে বাইরে ভিড় করেছেন। তবে কেন্দ্রের ছয়টি বুথে ভোট গ্রহণ হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।

ভোটারদের অভিযোগ, তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়ালেও এখনো অনেকে ভোট দিতে পারেননি। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হলেও ভোট দিয়েছেন মাত্র অর্ধ শতাধিক ভোটার। বাইরে শতশত ভোটার অপেক্ষা করছেন।

এসময় কথা হয় প্রবীণ ভোটার নুরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি ভোট দিয়েছিলেন। সারা দেশের মতো তাদের এলাকায় ওয়াজ ঈদের আনন্দ বিরাজ করছে।

স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা জানিয়েছেন, নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্রে ভিড় করছেন৷ কিন্তুু ভোটগ্রহণ হচ্ছে অত্যন্ত ধীরে।

এদিকে চট্টগ্রাম-৪ আসনের বাড়বকুন্ড স্কুল অ্যান্ড কলেজ, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়, ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ এসেছে ভোটগ্রহণে দীর্ঘ সময় নিচ্ছেন সংশ্লিষ্টরা৷ এতে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সারি দীর্ঘ হচ্ছে।

পড়ুন: ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন