জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানকে মনে হয় অনিচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার যদি সংসদে বাস্তবায়ন না হয়, তা মাঠে গড়ে উঠবে। রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। সংস্কার ও বিচার হতেই হবে। আপনারা দেখেছেন, বিচারপতি মানিক, ইনু ও মেনন যারা শেখ হাসিনার বৈধতা প্রমাণ করেছিলেন, তাদের বিভিন্ন মামলায় জামিন দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বুধবার শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। শহীদ পরিবার এবং আমাদের আহত ভাইয়েরা এখনও বিচার পাননি। এমতাবস্থায় যখন ‘জয় বাংলা’ স্লোগান সরকারি তত্ত্বাবধানে হয়, তখন এটা আমাদের আশঙ্কা দেয় যে নির্বাচন ইন্ডিয়ার সঙ্গে কোনো নেগোসিয়েশনের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে হয়েছে। আমরা সরকারকে এই জায়গা থেকে সরে আসার আহ্বান জানাই।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে দেশে ‘জয় বাংলা’ সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করতে হবে।
পড়ুন: হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি
আর/


