বিজ্ঞাপন

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

‎আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তারই প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ঘরের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজটি খেলতে যাচ্ছে পিটার বাটলারের দল।

আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি আগামী ২৬ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এই দলেও। তাদের সঙ্গে মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন মামনি চাকমা। আর তনিমা বিশ্বাস ও রুমা আক্তার আছেন এই সিরিজের স্ট্যান্ডবাই খেলোয়াড়।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল
‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

বিজ্ঞাপন

পড়ুন : ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন