ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কামাল উদ্দিন দলীয় নেতা কর্মীদের নিয়ে শোডাউন ও গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আসর বাদ তিনি চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদের সামনে থেকে শোডাউন ও গণসংযোগ শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্যাসন স্কয়ারে অবস্থিত শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
এ সময় অধ্যাপক কামাল উদ্দিন বলেন, আমাদের দেশে সকল মত দেখা হয়েছে, কোন মত মানুষের জন্য মুক্তি আনতে পারেনি, এবার আলেমদের নেতৃত্বে আমরা পরিবর্তন আনতে চাই। যেই পরিবর্তনে বাংলাদেশ বিশ্বে ন্যায় ইনসাফের উদাহরণ হবে। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে বলেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি নিজ এলাকার উন্নয়নে কাজ করার তীব্র আকাঙ্খায় ছিলাম, তাই পীর সাহেব চরমোনাই আমাকে আপনাদের খেদমতের জন্য পাঠিয়েছেন।
এ সময় ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুফতি নুরুদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন সহ সহস্রাধিক নেতা কর্মী জনসাধারণ উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল ৪ টার দিকে কয়েক শত মটর সাইকেল যোগে নেতা কর্মীদের সাথে নিয়ে শোডাউন করে তিনি চরফ্যাশন বাজারে প্রবেশ করেন এবং ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

