২৮/০২/২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে জমি দখল নিয়ে প্রকাশিত সংবাদের জেরে সংবাদ সম্মেলন

চরফ্যাশনের দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের কয়েকজনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘জমি দখল’ সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন ও অসত্য দাবি করেছেন অভিযুক্তরা।

বিজ্ঞাপন

গতকাল বুধবার দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযুক্ত সিরাজ বেপারী, হারিছ বেপারী, রুবেল বেপারী ও আলিম হাওলাদাদের মধ্য থেকে বাবুল কন্ট্রাক্টর লিখিত বক্তব্য পাঠ করেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ‘ভূমিহীন কৃষকের শত একর জমি প্রভাবশালীদের দখলে ’—এ ধরনের শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত ঘটনায় আমরা জড়িত ছিলাম না। শত্রুতাবসত স্থানীয় কিছু লোক আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশে ভিত্তিহীন তথ্য দিয়েছে। প্রকৃতপক্ষে আমরা চর মনোহার এলাকায় ট্রাক্টর দিয়ে কৃষকদের জমি চাষ দিয়েছি। সেখানে আমাদের এক শতাংশ জমিও নেই এবং কারও জমির ওপর কোনো দাবি বা মালিকানাও নেই। তবুও আমাদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।


এসময় তারা সত্যতা যাচাই করে এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

পড়ুন: বিশ্বশান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে : তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন