১০/০২/২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির একাংশের র‍্যালি ও পথসভা

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাসনে বিজয় র‍্যালি ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (৬ আগস্ট ২০২৫) বাদ আসর যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাশন সদর রোডে বিজয় র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা রাজপথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।

উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, জিয়া পরিবারের আস্থাভাজন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি আস্থা রেখে আপনারা আজকের বিজয় র‍্যালি ও সভাকে সফল করেছেন, চরফ্যাসন উপজেলা বিএনপি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে বিএনপি নেতা এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে বিজয় র‍্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন