১০/০২/২০২৬, ১৫:৩৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‎চরফ্যাশনে তিন প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ভোলার ‎চরফ্যাশনে কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পে কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসী মানববন্ধন করেছে।

আজ ‎মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫ টার দিকে দুলার হাট থানা সাধারণ জনগণের আয়োজনে দুলারহাট বাজারে কয়েকশত মানুষের অংশ গ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে স্থানীয়রা জানান, কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের কাগজে-কলমে রাস্তা সংস্কার, মাঠ ভরাট সহ নানা প্রকল্প দেখানো হলেও দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে বাস্তবে তেমন কাজ হয়নি, কিছু কিছু প্রকল্পে কোনো কাজই হয়নি। এসময় মাঠে তদন্ত করে সঠিকভাবে কাজগুলো করার দাবী জানান তারা।

‎মানববন্ধনে বক্তব্যে দুলাল হাওলাদার নামে এক একজন বলেন, আমরা এলাকায় যে কোনো অনিয়ম দেখলে তা লুকিয়ে রাখবো না। প্রতিবাদ করবো এবং জনসচেতনতাই পারে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে।

‎মানববন্ধনে নুরাবাদ ইউনিয়নের মিজান মাতাব্বর বলেন, চরফ্যাসনে কবিখা, কাবিটা ও টিআর তিন প্রকল্পের কাজের লিস্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে আমরা দেখছি, নুরাবাদের অনেক স্থানে কোনো কাজ হয়নি। আমরা এই প্রকল্পের কাজ শুলো সঠিকভাবে করার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, চরফ্যাশনে কাবিটার ৭৪টি ও টিআর ৮৫টি প্রকল্পের কোটি কোটি টাকার কাজে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। কেউ বলেছে ১০% কাজ হয়েছে, কেউ বলেছেন ২০% কাজ হয়েছে।

‎এদিকে বক্তব্য নিতে চরফ্যাশন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ফোন দেয়া হলে রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।

‎চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি সাংবাদিককে বলেন, এই তিন প্রকল্পের কাজে কোথাও কোনো অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলার বোরহানউদ্দিনে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজী বন্ধে স্থানীয়দের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন