১৮/০২/২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে চরফ্যাশন উপজেলায় প্রশাসন ও সুশীলন এর উদ্যোগে, উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে এ বিষয়ে এক জরুরি সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

বুধবার (২৮ মে) সুশীলন বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঘূর্ণিঝড পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করন কর্মসূচি পালন করছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, ‘ঘূর্ণিঝড শক্তি মোকাবেলায় ইতিমধ্যে চরফ্যাশন উপজেলায় ২৬৫টি আশ্রয়কেন্দ্র ও ৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ৩শত জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ২১ মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য ২১মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায জেলা প্রশাসকের সহায়তায় ত্রাণ তহবিলে মজুদ আছে চাল, শুকনো খাবার। এছাড়াও নগদ টাকা রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে দুর্যোগ কবলিতদের সব ধরনের সহাযতার ব্যবস্থা করা হবে।এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে উপজেলা কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি ।

তিনি বলেন, প্রত্যেক ইউনিযন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে তাদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় আরো সক্রিযভাবে কাজ করতে হবে। আমরা সকলেই ঘূর্ণিঝড়রে পূর্বমুহূর্তে প্রস্তুতি নিলে আমাদের সকলের ঘূর্ণিঝড় থেকে ক্ষযক্ষতি কমিয়ে আনা সম্ভব। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় শক্তি আসার সম্ভাবনা আছে সে লক্ষ্যে ইউনিযন পরিষদে বিশ্ব খাদ্যে কর্মসূচি সহযোগিতায যে সরঞ্জাম গুলো দেওয়া আছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে ।

সভায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মোতাহার হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি শিপুফরাজী, উপজেলা ত্রাণ ও দূর্যোগ কর্মর্কতা জিএম অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মর্কতা, সুশিলনের প্রকল্পের চরফ্যাশন উপজেলার সমন্বযকারী মোঃ বুলবুল আহমেদ সহ চরফ্যাশনে কমরত বিভিন্ন পত্রিকার সংবাদ কমীরা, সুশিলনের প্রকল্পের উপজেলার সমন্বযকারী মোঃ বুলবুল আহমেদ প্রথমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং তিনি বলেন ঘূর্ণিঝডরে পূর্ব প্রস্তুতি বাঁচায প্রাণ ক্ষযক্ষতি।মানুষকে সব সময ঘূর্ণিঝড আগাম সতর্কতা সংকেত দেয়ার প্রচেষ্টা থাকতে হবে। ঘূর্ণিঝড পূর্ববর্তী সমযে মানুষ যাতে আশ্রয কেন্দ্রে আসে, এবং দুর্যোগের পূর্ব মুহূর্তে সক্রিযভাবে প্রস্তুতি নেওযার জন্য আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন: চরফ্যাশনে হামলার শিকার ব্যক্তিদেরকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

দেখুন: ভোলায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন