21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মতবিনিময়

‎ভোলার চরফ্যাশনে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সাথে মতবিনিময় সভা এবং মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই দুইটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, বিএনপির সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, ইসলামী আন্দোলনের হাজী আলাউদ্দিন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন বসাক, ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, আমারদেশ প্রতিনিধি এম লোকমান হোসেনহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। সভায় নবাগত ইউএনও উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন এবং উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান ও প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎পরে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি পরিকল্পনা ও আলোচনা করা হয়। সভায় নবাগত ইউএনও উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন এবং উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান ও প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন




বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন