আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে চরফ্যাশন উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় ৩০ মিনিটে উপজেলা হলরুম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এমাদুল হোসেন।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা, বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সহ-সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব কামরুজ্জামান শাহীন, চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব লোকমান হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।
পড়ুন- কৃষি কার্ডের উদ্বোধন করতে ১৪ এপ্রিল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী
দেখুন- লেবাননে ই/স/রা/য়েলি হা/ম/লায় মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা


