বিজ্ঞাপন

চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে“এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউপিট্রশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক ড.নজরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ রিয়াজ উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু ও কয়ছর আহমেদ কমল প্রমুখ।


বক্তারা বলেন, “পাটনার ফিল্ড স্কুল কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে কার্যকর একটি প্লাটফর্ম। সল্প খরচে অধিক ফসল বৃদ্ধির পাশাপাশি বাজারমুখী করণ পদ্ধতি শেখানোই এর মূল লক্ষ্য। এই স্কুলগুলো মাঠ পর্যায়ে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, চাষাবাদের কৌশল এবং উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন ।

পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: সাবেক এএসআই ও কনস্টেবলের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন