১০/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

ভোলার চরফ্যাশনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা শাখা । শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, সাবেক শিবির নেতা আবু জাফর, ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসীমউদ্দীন হাওলাদার, সেক্রেটারী আবদুল হালিম আল যায়েদ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন।

বিজ্ঞাপন

শিবিরের উপজেলা সভাপতি মাহাদী হাসান সজিব এর সভাপতিত্বে এ সময় শতাধিক কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

একাধিক কৃতি শিক্ষার্থী সাংবাদিককে বলেন,ছাত্রশিবির উপজেলা পর্যায়ে আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছি, তা সত্যিই চমৎকার উদ্যোগ।আমরা তাদের আয়োজনকে স্বাগত জানাচ্ছি।

পড়ুন:চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির একাংশের র‍্যালি ও পথসভা


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন