বিজ্ঞাপন

চরফ্যাশনে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ভোলা জেলার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা এবং একজন বিশিষ্ট সাংবাদিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মিডিয়া ও অফিস সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মোঃ আবুল কাসেম। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আমরা দেশে আর পেশিশক্তি বা সহিংসতার রাজনীতি দেখতে চাই না। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। প্রধান বিরোধী দল হিসেবে বর্তমান সরকারকে দেশের স্বার্থে সহযোগিতা করার ব্যাপারেও আমরা ইতিবাচক মনোভাব পোষণ করি। তবে নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে সরকারকে আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।


বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবেই জাতির সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত।” তিনি আরও বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।

পড়ুন: হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়: মার্কিন নৌবাহিনী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন