আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে ভোলার চরফ্যাশনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মুক্তিযোদ্ধা সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কালবেলা চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক মাইনুদ্দিন জামাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ,বিশেষ অতিথি উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অবঃ) সৈয়দ আহমাদ,প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক কামাল গোলদার,সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী,সহ সভাপতি সজিব শাহরিয়ার,আমির হোসেন, আবু ছিদ্দিক,দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, ভোরের ডাক প্রতিনিধি নাদিম,মাই টিভি প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার,প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন,এনটিভি অনলাইন প্রতিনিধি ইসরাফিল নাঈম, সাংবাদিক মীর সাজু, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, নিউজ টুয়েন্টিওয়ান প্রতিনিধি মামুন হোসাইন, বাংলাদেশ বানি প্রতিনিধি নুরুল্লাহ আরিফ, সরজমিন প্রতিনিধি মনির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে অতিথিদেরকে নিয়ে ১০ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কালবেলার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকা ও প্রতিনিধি মাইনুদ্দিন জামাদার এর সাফল্য কামনা করেন।
পড়ুন: ঘষাঘষি না করে কালি শুকানোর সময় দেন : রাবি উপাচার্য
দেখুন: বিপিএলের শিরোপা কার?
ইম/


