২৮/০২/২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

চরফ্যাশনে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ।


বক্তারা বলেন, সরকারী প্রণোদনার উন্নত জাতের বীজ যা বাজার মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কিনে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে দিয়ে থেকে। সরকারী এ প্রণোদনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চরফ্যাশন উপজেলার মোট ১ লক্ষ ২২ হাজার ৮শ ৪টি কৃষক পরিবারের মধ্যে ১২ হাজার ৮শ ৭০ জন কৃষক বিনামূল্যে সরকারী কৃষি প্রণোদনার গম, সরিষা,সূর্যমুখী সূর্যমুখী (হাইব্রিড) , চীনাবাদাম, সয়াবিন, মুগ,মসুর,খেসারী,ফেলন বীজ পাচ্ছেন ।

পড়ুন- শেখ হাসিনার মামলার রায় ঘিরে মাদারীপুরে কঠোর নিরাপত্তা

দেখুন- হাসিনার রায় ঘিরে রাস্তা বন্ধ, রিক্সাচালকের ক্ষোভ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন