২৮/০২/২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা,অভিযুক্ত গ্রেফতার

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানাধীন চরমোনিকা ইউনিয়নে চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আনছার বেপারীর (৪৫) বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার ছাত্রীর মা দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আনছার বেপারীকে গ্রেফতার করেছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়,
অভিযুক্ত আনছার বেপারী চরমানিকা ৩নং ওয়ার্ডের মো: আব্দুল আজিজ বেপারীর ছেলে। ভুক্তভোগী ছাত্রী একই ওয়ার্ডের পার্শ্ববর্তী বাসিন্দা । সে স্থানীয় দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী। বুধবার ( ১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সে মাদ্রাসা থেকে এসে নিজেদের গরু দেখতে বাড়ির পিছনে পশ্চিম পার্শ্বে গেলে আনছার বেপারী তাকে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে জনৈক মাসুদ খলিফার বাগানের মধ্যে কেওরা গাছের নিচে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে আশে পাশের লোক জন এগিয়ে আসলে অভিযুক্ত আনছার বেপারী পালিয়ে যায় ।
এলাকাবাসী জানায়, আনছার বেপারী দুশ্চরিত্র প্রকৃতির লোক। সে তার এলাকার বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। এর আগে কয়েকবার এলাকাবাসী তাকে সতর্ক করলেও সে কিছুই তোয়াক্কা করে না। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মাদ্রাসা মাঠে অভিযুক্ত আনছারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশ নেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, আসামী আনছার বেপারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

বিজ্ঞাপন

পড়ুন: গাংনীতে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন