২৮/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে বেগম রোকেয়া দিবস পালিত

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফল ও সংগ্রামী অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চরফ্যাশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লোকমান হোসেন।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অদম্য নারীদের এ সম্মাননা ভবিষ্যতে আরও নারীর অনুপ্রেরণা জোগাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুর নবী। তিনি নারীর উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার বিষয়ে দপ্তরের চলমান উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন

দেখুন- নোয়াখালীতে শিশু অ\প\হ\র\ণ\কা\রী গ্রেফতার |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন