২৬/০২/২০২৬, ১৯:৩১ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে নৌবাহিনী–পুলিশের যৌথ টহল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বুধবার (২১জানুয়ারি )চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার আওতাভুক্ত দক্ষিণ আইচা বাজার, নতুন বাজার ও বাবুর হাট বাজার এলাকায় দিনব্যাপী ও সন্ধ্যায় এ যৌথ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা বাজার এলাকায় অবস্থানরত ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
যৌথ টহলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ভীতি প্রদর্শন, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কেউ যদি আইন ভঙ্গ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
নৌবাহিনী ও পুলিশের যৌথ টহল দল বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায়। একই সঙ্গে দোকানদার ও স্থানীয়দের সতর্ক করে বলা হয়, কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ যৌথ টহলের ফলে স্বস্তি প্রকাশ করে বলেন, নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার হওয়ায় তারা নিজেদের অনেক বেশি নিরাপদ অনুভব করছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকলে নির্বাচনকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

লেঃ কমাঃ রাফায়েত বিন ফেরদৌস(বিএন)সাংবাদিককে বলেন,
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিতভাবে যৌথ টহল অব্যাহত থাকবে। যে কোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এ যৌথ উদ্যোগের মাধ্যমে চরফ্যাশন উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

পড়ুন- আশুলিয়ায় পরিবেশের অভিযান, ২৪ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড

দেখুন- জাতিসংঘের বিকল্প চায় ট্রাম্প: ‘বোর্ড অব পিস’ ঘিরে বিতর্ক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন