১০/০২/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে জনসভায় আসার পথে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন টিবি স্কুল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
গতকাল ৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়েত আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন অভিযোগ করেন, টিবি স্কুল মাঠে আয়োজিত জনসভায় আসার পথে বিএনপি কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মীদের উপর হামলা করছে। এতে তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবী করেছেন। অনেককে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অনেকে স্হানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়পছেন।
জামায়াতের উপজেলা আমীর আরও বলেন,হামলার বিষয়টি তাৎক্ষণিক আমরা আইন শৃংখলা বাহিনীকে অবহিত করেছি। ঘটনাস্হল থেকে ৫ বিএনপি নেতাকে আটক করে নৌবাহিনী। পরে শুনেছি, একজনকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। আমরা হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সহ সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা এডভোকেট রমিজ উদ্দিন, মিডিয়া ও অফিস সম্পাদক রেজাউল হাসান এমরান ও দপ্তর সম্পাদক এডভোকেট মহিবুল্লাহ মহিব প্রমুখ।

বিজ্ঞাপন

এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, জামায়াতের জনসভাকে বানচাল করতে পূর্ব পরিকল্পিত ভাবে জনসভার উদ্দেশ্য যাওয়া জামায়াত কর্মীদের ওপর হামলা চালায় বিএনপির কর্মীরা। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ বিএনপি কর্মীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
গোয়েন্দা সূত্রটি আরও বলেন,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নৌবাহিনী কাজ করে যাচ্ছে। অপরাধ করে কেউ পার পাবেনা।

অপরদিকে বিএনপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মীদের ওপর জামায়াত কর্মীরা হামলা করছে দাবি করে পোস্ট করেন।

পড়ুন:মুন্সিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, সড়ক অবরোধ

দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন