বিজ্ঞাপন

চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন

ব্যাপক উৎসাহ,উদ্দীপনা, ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । ভোট গ্রহণ শেষে জামায়াত পন্থী আইনজীবী এডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি, এডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহসভাপতি ও বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট মো: লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হন। এডভোকেট মো: লিয়াকত আলী ৩৭ ভোট ও এডভোকেট মো: মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গননা শেষে সকলের উপস্থিতিতে চরফ্যাসন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস
। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী এডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন।
চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।

পড়ুন- আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড

দেখুন- মি/সা/ই/লে চিঠি লিখে ই/স/রা/য়েলসহ মার্কিন ঘাঁটিতে হা/ম/লা চা/লা/চ্ছে ইরান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন