চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশনের খানদানি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আহবায়ক দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমারদেশ প্রতিনিধি মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন ও নির্বাহী সদস্য দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক রেজাউল হাসান ইমরান।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের প্রতিনিধি শহিদুল ইসলাম দুলাল,দৈনিক যুগান্তর ভোলা দক্ষিণ প্রতিনিধি আমির হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোঃ সোহেব চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল সবুজ, বরিশাল বানী প্রতিনিধি আলমগীর হোসেন টিপু, শীর্ষ নিউজ ডটকমের প্রতিনিধি মোঃ জুলকার নাঈম, এনপিবি নিউজের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ নুরনবী, এনটিভি’র প্রতিনিধি ইসরাফিল নাঈম, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোঃ ফুয়াদ, আজকের ভোলা প্রতিনিধি মোঃ সফিউল্লাহ সফি, মানব সময় প্রতিনিধি সফিকুল ইসলাম, চ্যানেল ভোলা প্রতিনিধি মোঃ নোমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে এবং চরফ্যাশন প্রেসক্লাবের অসুস্থ প্রবীণ ২ সাংবাদিকদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

