চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন সিকদার চরে পানি উন্নয়ন বোর্ডের ২টি প্যাকেজে নিলামকৃত বালি মাঠের সীমানা বাঁশ ও লাল পতাকা টানিয়ে নির্ধারণ করে দিয়েছেন চরফ্যাশন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
১৭ মার্চ সকালে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের এস ও আল-আমিন, দক্ষিণ আইচা, দুলারহাট থানা পুলিশের একটি প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে সরেজমিনে বালি মাঠ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এইব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যতটুকু বালি মাঠ নিলামে পেয়েছে, আমরা সীমানা নিধারিত করে দিয়েছি।এর বেশি বালি যেন না নিতে পারে, তার জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছি। কেউ অবৈধ ভাবে বালি তোলার চেষ্টা করলে,তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, তেতুলিয়া নদীতে অবৈধ ভাবে ড্রেজিং করে বালি তোলার খবর ইতোমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার কারণে টনক নড়েছে প্রশাসনের। কয়েকবার অভিযানও চালানো হয়েছে। অভিযুক্তদের ধরতে।
সচেতন মহল নিলামকৃত বালি ছাড়া যেন কেউ অবৈধ ভাবে তেতুলিয়া নদীতে থেকে বালি তোলতে না পারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
পড়ুন:নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


