চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে গেস্ট শিক্ষক নিয়োগ দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ শাহাদত হোসেন সাদ্দাম।
তিনি জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন।মানুষের কল্যানে মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানান তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র ধরলা নদী বেষ্টিত মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছিল। বছরে একবারও শিক্ষক উপস্থিত না থাকার অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরা। এতে করে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল।
গত ২৭ রমজানে এলাকাবাসীর এই দুরবস্থার কথা শুনে শাহাদত হোসেন সাদ্দাম নিজ খরচে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন এবং বিদ্যালয়ে গেস্ট শিক্ষক নিয়োগ দেন।
এতে করে বর্তমানে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শাহাদত হোসেন সাদ্দামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে মোঃ শাহাদত হোসেন সাদ্দাম বলেন, “চরাঞ্চলের শিশুরাও যেন ন্যূনতম শিক্ষা পায়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং চরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
পড়ুন- কোনো হয়রানি ছাড়াই ডিসিকে সরাসরি সমস্যার কথা জানালেন নেত্রকোনাবাসী


