বিজ্ঞাপন

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে বালাসীঘাটে তেল বিক্রয় কেন্দ্র চালু

চরাঞ্চলের কৃষি ও নৌ চলাচলে গতি আনতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে একটি তেল বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। দীর্ঘদিনের তেল সংকটে স্থবির হয়ে পড়া সেচ পাম্প ও নৌযান চলাচলে এর মাধ্যমে নতুন গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বালাসীঘাটে রসুলপুর ফিলিং স্টেশন-এর উদ্বোধন করেন মাসুদুর রহমান মোল্লা। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের প্রথম দিনেই কৃষক ও নৌকার মাঝিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা সারিবদ্ধভাবে তেল সংগ্রহ করেন এবং দীর্ঘদিনের ভোগান্তি কমার আশা প্রকাশ করেন।

স্থানীয় কৃষক আব্দুল কাদের বলেন, আগে তেলের জন্য দূরে যেতে হতো, এতে সময় ও খরচ দুটোই বেশি লাগত। এখন কাছে কেন্দ্র হওয়ায় সহজেই তেল পাওয়া যাচ্ছে, ফলে কৃষিকাজ চালানো সহজ হবে।

আরেক কৃষক রহিম উদ্দিন জানান, সেচ মৌসুমে তেল সংকটে তারা চরম সমস্যায় পড়েছিলেন। নতুন এই কেন্দ্র তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

নৌকার মাঝি জামাল মিয়া বলেন, আগে তেল সংগ্রহ করতে গিয়ে দিনের বড় অংশ নষ্ট হয়ে যেত। এখন কাছেই তেল পাওয়ায় সময় বাঁচছে এবং আয় বাড়বে।

স্থানীয় বাসিন্দা সুলতানা বেগম বলেন, চরাঞ্চলের মানুষের কথা বিবেচনা করে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এতে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই কমবে।

জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, চরাঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই তেল বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। তিনি জানান, চলতি কৃষি মৌসুমে চরের কৃষকেরা নির্বিঘ্নে সেচকাজ চালাতে জনপ্রতি দৈনিক সর্বোচ্চ ১০ লিটার পর্যন্ত ডিজেল সংগ্রহ করতে পারবেন।

পড়ুন: ভোটে অনিয়ম: শেরপুর–৩ আসনে জামায়াতের ভোটবর্জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন