১১/০২/২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চলতি মাসে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার সাথে বাড়তে পারে শীত এবং তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

বিজ্ঞাপন

আজ বুধবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আবুল কালাম মল্লিক বলেন, ‘জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। বুধবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে ঠান্ডার অনুভূতি বাড়বে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে।’

এ আবহাওয়াবিদ আরও বলেন, ‘এই দফাতে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা শুক্রবার পর্যন্ত থাকতে পারে। আগামী কয়েকদিন কুয়াশার ব্যাপ্তিও বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরা হিমেল হাওয়ার প্রভাবও বাড়তে থাকবে। পুরো মাসজুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে।’

প্রসঙ্গত, চলতি মৌসুমে এই পর্যন্ত তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত ডিসেম্বরে একটি এবং জানুয়ারির প্রথমার্ধে বিস্তীর্ণ জনপদে টানা কয়েক দিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করেছে।

এনএ/

আরও পড়ুন: চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: বিশ্বব্যাংক

দেখুন: দেশজুড়ে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন