বিজ্ঞাপন

চাঁদপুরে আটা মিলে ছত্রাকনাশক মিশ্রিত ভুট্টা: ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় হাসিনা আটা মিলে অভিযান চালিয়ে ছত্রাকনাশক ও রং মিশ্রিত প্রায় ৩শ বস্তা ভুট্টা জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে পরিচালিত এক অভিযানে মিল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বীজ হিসেবে ব্যবহারের জন্য ছত্রাকনাশক প্রলেপ দেওয়া ভুট্টা গো-খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যা মানব ও পশুস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরে জব্দকৃত ভুট্টা ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মিল মালিক জানান, ভুট্টাগুলো সিরাজগঞ্জ থেকে আনা হয়েছে এবং এগুলো বিক্রি নিষিদ্ধ—এ তথ্য তাদের জানা ছিল না।

বিজ্ঞাপন

পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন