২৬/০২/২০২৬, ১৪:২৩ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৪:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মৃত্যুর গুজব, ওসি জানালেন স্ট্রোকে মারা গেছেন

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে বিশাখা রানী সরকার (৪৫) নামে এক নারীর মৃত্যুর খবরটি গুজব জানিয়ে তার মৃত্যু স্ট্রোক করে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আজিজুল ইসলাম।

২৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় তিনি এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। স্ট্রোকে স্বাভাবিক মৃত্যু হওয়া বিশাখা রানী সরকার হচ্ছেন ৬নং কচুয়া উত্তর ইউপির ৩নং ওয়ার্ডের নাহারা পূর্বপাড়া মন্দির ওয়ালা বাড়ির হরিদাস সরকারের স্ত্রী।

ওসি আজিজুল ইসলাম বলেন, সকালে বিশাখা তার স্বামীর সাথে ধানের জমিতে কাজ করতেছিলেন। ঐ সময় আকাশে মেঘ করে দূরে বজ্রপাতের শব্দ শুনলে বিশাখা রানী সরকার মাটিতে ঢলে পরে। এরপর তার স্বামী হরিদাস সরকার তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ওসি আজিজুল ইসলাম আরও বলেন, মৃত বিশাখা রানী সরকারের শরীরে বজ্রপাতের কোনো লক্ষণ পাওয়া যায় নাই জানিয়ে চিকিৎসক জানিয়েছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মৃতদেহ নিজ বাড়িতে তারা নিয়ে যায়। ওই মৃত্যু নিয়ে কারো কোনো সন্দেহ না থাকায় সামাজিকভাবে সৎকারের জন্য অনুমতি দেয়া হয়।

এদিকে দুপুরে বিজলী চমকিয়ে বিশাল আকারে বজ্রপাতে চাঁদপুর সদরের আশিকাটি চান খার বাজার এলাকায় উড়ন্ত দুটি চিল পাখি মারা যায় বলে স্থানীয়রা জানিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দাউ দাউ করে জ্বলে উঠা আগুনে পুড়লো চাঁদপুরের লক্ষ্মীপুরের ১৩ দোকান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন