১২/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার, সম্পাদক কৃষ্ণ গোপাল

‘নাটক জীবনের কথা বলে’ স্লোগানে এগিয়ে চলা ‘বিনিময় নাট্ট গোষ্ঠী’র সভাপতি হিসেবে ফয়সাল গাজী বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণ গোপাল সরকার মনোনীত হয়েছেন।

২৮ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি করা হয়।

নতুন দায়িত্ব পেয়ে বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি ফয়সাল গাজী বাহার বলেন, সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয় নাটকের মাধ্যমে। একটি নাটকের এক একজন নাট্ট শিল্পী সমাজের এক একজন দর্পণ। আমরা চাই নাট্ট শিল্পীরা এগিয়ে যাক এবং মঞ্চ নাটক এগিয়ে যাক। সবাই মিলে মিশে যাতে বিনিময় নাট্ট গোষ্ঠীকে এগিয়ে নিতে পারি এবং আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব সংগঠন থেকে দেয়া হলো তা পালনে সবার সহযোগিতা কামনা করছি।

বিনিময় নাট্ট গোষ্ঠীর সহসভাপতি নেপাল সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাট্ট শিল্পী ও সংগঠক সাবিত্রী রানী ঘোষ, সাংবাদিক সুজন চৌধুরী প্রমূখ। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সংগঠনকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের বন্ধুত্ব বিষয়ক মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন