১১/০২/২০২৬, ৩:২৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের হাইমচরে মসজিদের ছাদে মিললো অর্ধগলিত লাশ

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মসজিদের ছাদ থেকে দুলাল মেলকার(৪০) নামের এক রিক্সা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলালের বাড়ি উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর গ্রামে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার হাইমচর উপজেলা পরিষদ মসজিদের ছাদ পরিষ্কার করতে গিয়ে মসজিদের ইমাম ও পরিচ্ছন্নতাকর্মী একটি অর্ধগলিত মৃতদেহ দেখলে পুলিশে এসে মরদেহটি উদ্ধার করে। নিহত দুলাল আলগী বাজার সংলগ্নের পূর্ব চর কৃষ্ণপুরের হাসেম মেলকার ও সাজেদা বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, দুলালকে গত কয়েকদিন ধরে এলাকায় দেখা যায়নি। তাকে মসজিদের ছাদে মৃত অবস্থায় পাওয়ায় সবাই হতবাক। কীভাবে দুলাল মসজিদের ছাদে গেলেন এবং সেখানে তার মৃত্যু হলো নাকি মেরে ফেলেছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

এ বিষয়ে চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম জানান, দুলালের মৃতদেহটি ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর সঠিক কারণ প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হচ্ছেনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।আমরা এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এর মাধ্যমে ঘটনাটির তদন্ত শুরু করেছি এবং নিহতের পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছি।

বিজ্ঞাপন

পড়ুন : বোন খবর নিতে এসে ঘরে পেলেন ভাইয়ের অর্ধগলিত লাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন