আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই নামের তালিকায় চাঁদপুরের ৫টি আসনে যাদের নাম উঠে এসেছে তারা হলেন চাঁদপুর-১ এহসানুল হক মিলন, চাঁদপুর-২ জালাল আহমেদ, চাঁদপুর-৩ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ হারুন অর রশিদ,চাঁদপুর-৫ মুমিনুল হক।
প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সঙ্গে কথা বলে, যে সমস্ত আসন আমরা ঘোষণা করেনি তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি, এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। একইসঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : চাঁদপুরের লঞ্চ আটকে গেছে ডুবোচরে, রাতে ডাকাত আতঙ্কে যাত্রীরা


