১২/০২/২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে অনলাইনে সকল ধরনের জিডি সেবা চালু করছে পুলিশ

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় স্বশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ‌। বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা হলেও এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে।

১৪ এপ্রিল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে আগামীকাল ১৫ এপ্রিল মঙ্গলবার থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সকল থানায় এ অনলাইন জিডি সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে সকল থানায় অনলাইনে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করা হবে।

পুলিশ সুপার আরও জানান, অনলাইন জিডি সেবা পেতে প্রথম গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। পরে রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করতে অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টাই চালু থাকবে। এই পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের হাইমচরে সৌদি বাদশার নামে ভাসমান হাসপাতাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন