চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মতলব উত্তরের ফারাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকা থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
২৩ জুন সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এই অভিযান গতরাতে চালানো হয় এবং উদ্ধারকৃত পিস্তলের গায়ে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, অস্ত্রগুলো ফারাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াপদা ক্যানেলের পাশে একটি স্যানেটারি রিং-এর ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সফল এই অস্ত্র উদ্ধার অভিযানের জন্য চাঁদপুর ডিবি পুলিশের সংশ্লিষ্ট টিমকে পুরস্কৃত করেছি।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, ডিবি চাঁদপুরের অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, এসআই (নিঃ) মাজহারুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : চাঁদপুরে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত ট্রেন নাইটিং কক্ষে চলছে আরএনবি অফিস


