১১/০২/২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে কবরস্থানে কিশোরী ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ গোলাপ রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাপ রহমানের বয়স ৬৫ বছর।

৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী এক কিশোরী কন্যা বাড়ীর পাশে দোকানে যাওয়ার পথে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষন করে একই এলাকার প্রতিবেশী ৬৫ বছর বয়সী গোলাপ রহমান। ৮ অক্টোবর সন্ধ্যায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর হাজীবাড়ি এলাকার পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটানো হয়। এর পর ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে কিশোরীকে হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। আসামী গোলাপ রহমানকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেটে মিললো মঙ্গল হরিজনের মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন